ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৫:২২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

নারায়ণগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, আটক স্বামী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ১ মে ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেলী বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে নন্দলালপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত গৃহবধূ গোপালগঞ্জ জেলার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে ও রাব্বির স্ত্রী।

নিহতের পরিবার জানায়, সোহেলী ও রাব্বি মিয়া নন্দলালপুর এলাকায় অবস্থিত প্রাইম টেক্সটাইলের শ্রমিক। তারা নন্দলালপুর হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। রাতে কোনও এক সময় সোহেলীকে শ্বাসরোধ করে হত্যা করে রাব্বি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও গালে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে মারধর করে পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। নিহতের স্বামী রাব্বি মিয়াকে আটক করা হয়েছে।

-জেডসি