নারীকে অর্থনীতিতে সম্পৃক্ত করতে বিআইবিসি-উইকির ভূমিকা অনেক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী সমাজকে অর্থনীতির মূল প্রবাহে সম্পৃক্ত করতে বিআইবিসি-উইকির ভূমিকা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) অফ উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে আজ রাজধানীর লা মেরিডিয়ানে 'বাংলাদেশ-উইকি অ্যাওয়ার্ড নাইট ২০২১' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও ৩টি সংস্থাকে 'বাংলাদেশ-উইকি অ্যাওয়ার্ড ২০২১' প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ-উইকি অ্যাওয়ার্ড নারী উদ্যোক্তাদের আরো উদ্যমের সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে। বিআইবিসি ও উইকির অংশীদারিত্ব নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ও তাদের উদ্বুদ্ধকরণে কাজ করছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বিআইবিসি ও উইকি কার্যকর ভূমিকা রাখছে। সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে জনসংখ্যার অর্ধেক নারীদের অর্থনীতির মূলপ্রবাহে সম্পৃক্ত করতে হবে বলে উল্লেখ করেন স্পিকার।
তিনি বলেন, কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সমতা নিশ্চিতকরণ জরুরি কেননা তারা গৃহস্থালি ও কৃষিকাজ থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। এদেশের নারীরা নিজদের সঞ্চয় থেকে ব্যবসায় বিনিয়োগ করে থাকে। বাণিজ্য খাতে প্রবেশ করার সময় নারী উদ্যোক্তাগণ আজও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে, যা মোটেও কাম্য নয়। নারীদের সক্ষমতাকে কাজে লাগাতে হলে বৈষম্য দূর করে তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য যথাযথ ব্যবসাবান্ধব নীতি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। দেশের শিল্পোন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ জরুরি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। করোনা মহামারিকালীন নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রণোদনা প্রদানসহ নানারকম সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। ডিজিটাল সুবিধার কারণে নারী উদ্যোক্তাগণ কোভিডকালীন সময়ে ভার্চুয়ালি তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। জাতীয় জীবনে নারীদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্পিকার।
এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সম্মানিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বক্তব্য রাখেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিআইবিসি সভাপতি মানতাশা আহমেদ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। বিআইবিসি সহ-সভাপতি রুমানা দৌলা অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









