নারীদের কাজী নিয়োগ না করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বিধানে নিকাহ রেজিস্ট্রারের (কাজী) উত্তরাধিকারী হিসেবে কন্যা সন্তানকে অন্তর্ভুক্ত না করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে কাজী নিয়োগের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের সমান সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
গত সোমবার মানবাধিকার ও আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী এ রিট দায়ের করেন। বুধবার তিনি রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী বলেন, ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বিধানের ২০১৩ সালের সংশোধনীতে বলা আছে, যদি কোনো নিকাহ রেজিস্ট্রার মারা যান সেই পদে নিয়োগের ক্ষেত্রে তার পুত্র সন্তান অগ্রাধিকার পাবেন। ওই বিধানে তার কন্যার যদি কাজী হওয়ার সব যোগ্যতা থাকে তবুও তার নিয়োগের সুযোগ রাখা হয়নি। আমরা মনে করি এ বিধানে লিঙ্গ বৈষম্য করা হয়েছে। এ কারণে চ্যালেঞ্জ করেছি।
যদি কোনো নিকাহ রেজিস্ট্রার মারা যান সেই পদে নিয়োগের ক্ষেত্রে তার পুত্র সন্তান অগ্রাধিকার পাবেন। ওই বিধানে তার কন্যার যদি কাজী হওয়ার সব যোগ্যতা থাকে তবুও তার নিয়োগের সুযোগ রাখা হয়নি। আমরা মনে করি এ বিধানে লিঙ্গ বৈষম্য করা হয়েছে। এ কারণে চ্যালেঞ্জ করেছি
রিটে কাজী নিয়োগের ক্ষেত্রে নারী ও পুরুষ সবার সমান সুযোগ রাখার নির্দেশনা চেয়েছি। আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে— জানান ব্যারিস্টার শারমিন আক্তার।
এদিকে, গত বছরের ৮ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেন যে, বাংলাদেশের সামাজিক ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না। ওই রায়ের পর ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











