নারীদের খাদ্য নিরাপত্তায় ‘বেনিফিট কর্মসূচি’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি অসহায় নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা ও পুষ্টিহীনতা রোধ এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভালনারেবল উইমেন বেনিফিট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেছেন, গ্রামীণ দুঃস্থ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিডব্লিউবি। এতে উপকারভোগী হবেন অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারী, যাদের পরিবারে উপার্জনক্ষম সদস্য বা নিয়মিত আয় নেই। এছাড়া, ২০ থেকে ৫০ বছর বয়সী ভূমিহীন নারী ও যাদের জমির পরিমাণ ০.১৫ শতকের কম, তারাও সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, উপকারভোগীরা ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে দুই বছরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। ২০২৫- ২০২৬ সাল থেকে ১৫ লাখ উপকারভোগী এই কর্মসূচি আওতায় সহায়তা পাবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকৈ ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকায় যেখানে ইন্টারনেট সংযোগ নেই, সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ আছে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত।
প্রতিমন্ত্রী জানান, যেসব পরিবার দিনমজুরি থেকে জীবিকা নির্বাহ করে; মাটির দেওয়াল, পাটকাঠি বা বাঁশের তৈরি ঘরে থাকে; যে পরিবারে কিশোরী বা ১৫-১৮ বছর বয়সী মেয়ে, অটিস্টিক ও প্রতিবন্ধী সন্তান আছে তারা অগ্রাধিকার পাবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ করা উপজেলার পোভার্টি ম্যাপ অনুযায়ী উপজেলাভিত্তিক উপকারভোগী নির্বাচন করা হবে।
তিনি আরও জানান, ৬৪ জেলার ৪৯২ উপজেলায় সব ইউনিয়নে ডিডব্লিউবি কার্যক্রম বাস্তবায়িত হবে। পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ভালনারেবল উইমেন বেনিফিট বাস্তবায়ন বা কার্ড দেওয়া হবে না। ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম শুরু হওয়ার পর কোনো ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরশনের অন্তর্ভুক্ত হলেও উপকারভোগীদের খাদ্য সহায়তা ও প্রশিক্ষণ চালু থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











