ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:২৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

নারীদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন শিফার্স

আপডেট: ০১:৪১ পিএম, ২৯ আগস্ট ২০১৫ শনিবার

women-200-m-31029 উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নারীদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের ডাফিনে শিফার্স। তিনি সময় নিয়েছেন ২১ দশমিক ছয় তিন সেকেন্ড। তবে, ২০০ মিটারের ফাইনালে অংশ নেননি জ্যামাইকার শেলি অ্যান ফ্রেজার। ডাচ কন্যা শিফার্স ও জ্যামাইকান কন্যা এলাইনি থম্পসনের মাঝে ২০০ মিটার স্প্রিন্টের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছিলো। আর, সেকারণে ডাফিনে শিফার্সের চেয়ে মাত্র ৩ মিনি সেকেন্ড সময় কম নেন থম্পসন। থম্পসন ২১ দশমিক ছয় ছয় সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে রৌপ্য জিতেছেন।  অন্যদিকে, এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আরেক জ্যামাইকান গতি মানবী ভেরনিকা ক্যাম্পবেল ব্রাউন। তিনি ২১ দশমিক নয় সাত সেকেন্ড সময় নেন। এছাড়া ছেলেদের ১১০ মিটা হার্ডলসে রাশিয়ার সার্গেই সুবেনকভ ১২ দশমিক নয় আট সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন।  আর, মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১২ দশমিক পাঁচ সাত সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার ড্যানিয়েলি উইলিয়ামস।

এই বিভাগের জনপ্রিয়