ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:২৫:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নারীনেত্রী নূরজাহান মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

বিশিষ্ট নারীনেত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরজাহান মুরশিদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন। নূরজাহান মুরশিদ ছিলেন প্রাদেশিক পরিষদের সদস্য।

ভারতের লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তিনি। এতে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি এবং সর্বাত্মক সহযোগিতার বিষয়টি ত্বরান্বিত হয়। পরে স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন নূরজাহান মুরশিদ। ১৯৬৯-৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনর্গঠনের গুরুদায়িত্ব পালন করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার নূরজাহান মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র এবং তার পরিবারের পক্ষ থেকে সকাল ১১টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া গরিব শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।