নারীর অধিক ক্ষমতায়নে সমাজ আরও বেশি অগ্রসর হবে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ এএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নারীর অধিক ক্ষমতায়ন হলে সমাজ আরও বেশি অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, সামাজিক অনুশাসনের বহু কিছু যখন ভেঙে পড়ে, তখন নারী শাসন-স্নেহ সমাজের অগ্রসরতা ও উন্নয়নের পথ দেখায়। সুতরাং নারীর ভূমিকা যে শুধু মাতৃত্বে সেটি নয়। নারীর ভূমিকা আজ নেতৃত্বে, সৃজনশীলতায় ও দক্ষতায় সু-প্রতিষ্ঠিত। আমাদের নারী দিবসের বার্তা হবে সমভাবে ক্ষমতায়ন নয়, বরং নারী যেন আরও অধিক ক্ষমতায়ন হয়। তাহলে সমাজ আরও বেশি অগ্রসর হবে।
তিনি বলেন, নারীদের অগ্রসর হওয়া শুধুমাত্র পাওয়ার স্ট্রাকচার দিয়ে দেখার বিষয় নয়। বরং তার যে যোগ্যতার জায়গা সেই যোগ্যতম জায়গাটিতে তিনি যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন তেমন সামাজিক সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলে নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব হবে। আমরা নারী-পুরুষ ভেদাভেদের মধ্য দিয়ে নয় বরং মানুষ হিসেবে সহযাত্রীর পথকে অবারিত করে যেন মুক্ত পৃথিবী, আধুনিক বাংলাদেশ, অগ্রসর সমাজ তৈরি করতে পারি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেশ স্বাধীন না হলে নারী মুক্তির আস্বাদন থেকে আমরা হয়তো আজও দূরে থাকতাম। সে কারণে বাঙালির গেরিলা যোদ্ধারা আজও অর্থনৈতিক মুক্তির গেরিলা সংগ্রামী। যেখানেই জঙ্গিবাদ, যেখানে নারী নির্যাতন, যেখানে অশুভ কিছু- তার বিরুদ্ধে সুন্দরের সকল শক্তি দিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সুন্দর বাংলাদেশ গড়ে তোলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
ড. মো. মশিউর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মার্চের ভাষণে সকল নারী-পুরুষ-কৃষক-শ্রমিক সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি নারী-পুরুষে ভেদাভেদ না করে ‘ভাইয়েরা আমার’ শব্দটির মধ্যে সবাইকে এক সুতোয় বেঁধেছেন, সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন। নারী দিবসে আমাদের অঙ্গীকার হোক- নারী মুক্তির জায়গায় আমরা সবাই মিলে কাজ করব। আধুনিক, অগ্রসর বাংলাদেশ তৈরি করার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলস পরিশ্রম করে প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলব।
নারী দিবসের আয়োজনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসিমা বানু, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, অভিনেত্রী তারিন জাহানসহ দেশের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারীরা।
এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











