নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত। সুস্থ্য সবল জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উইন্ডি টাউন হলে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর আয়োজিত মা ও শিশু সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলদেশের অর্থনীতি দ্রুততর গতিতে অগ্রসর হওয়ার মূলে রয়েছে তৃণমূল পর্যায়ের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন।
স্পিকার বলেন, মা ও শিশুর কল্যাণে এই কর্মসূচি মাইলফলক। মা ও শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করে সুস্থ সুন্দর জাতি গঠনে মা ও শিশুর বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচির আওতায় ৯টি সেবাকে একীভূত করে সুবিধাভোগী মায়েদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে, যা নিঃসন্দেহে একটি সুস্থ্য জাতি গঠনে সুদূর প্রসারী ভূমিকা রাখবে।
ড. শিরীন শারমিন বলেন, শিশুর সুস্থ্য বিকাশের জন্য শূন্য থেকে এক হাজার দিন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ই তার মস্তিষ্কের ও স্নায়ুর বিকাশ হয়। একারণে মায়ের গর্ভ থেকে ৪ বছর পর্যন্ত ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে শিশুর পুষ্টি নিশ্চিত করতে এ কর্মসূচিতে তা অন্তর্ভূক্ত করা হয়েছে।
তিনি বলেন, দরিদ্র শিশু ও মায়ের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে সরকার নানামূখী পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি, সূচনা ফাউন্ডেশন মা ও শিশুর পুষ্টি নিয়ে কাজ করতে শুরু করেছে। সবার সমন্বিত প্রয়াস মা ও শিশুর জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগী মা ও শিশু। দেশের প্রত্যন্ত অঞ্চলের মায়েদের কাছে এই কর্মসূচির বার্তা পৌঁছাতে হবে। তাঁদের সচেতন করতে প্রচারণা বৃদ্ধি করতে হবে।
স্পিকার বলেন, তাঁদের জানাতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ও তাঁর গর্ভের শিশুর পুষ্টি নিশ্চিত করতে এসব কর্মসূচি গ্রহণ করেছেন। শুধু এসব কর্মসূচি নয়, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতেও সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সংস্কার ও সমন্বয়) শেখ মুজিবুর রহমান, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রিচার্ড রাগান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবীর প্রকল্পের কার্যক্রমের ভিশন ও রূপরেখার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
এছাড়া কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থার হেড অব প্রোগ্রাম রেজাউল করিম।
পরে স্পিকার মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন করেন। মা ও শিশু সহায়তা কার্যক্রম বাস্তবায়নে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করছে জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফও)।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





