ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:০০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

নারীর পায়ে গজিয়েছে ‘শিং’!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১২ এএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার

দেখতে ঠিক শিং নয়, তবে শিঙের মতোই অনেকটা দেখতে। রাস্তায় এমন শিংওয়ালা পা দেখলে চমকে যাওয়ারই কথা। মনে হতে পারে, তার পায়ে হয়তো শিং গজিয়েছে। এটা হয়তো তার শারীরিক কোনো সমস্যা।
জানা যায়, কানাডার রাস্তায় এমন পা দেখা গিয়েছে। আসল কথা হচ্ছে, এটি শিংওয়ালা পা নয়। এটি এক ধরনের জুতো। নারীদের জন্য এমনভাবেই ‘হিল জুতো’ বানানো হয়েছে।

একদম ত্বকের রঙে তৈরি এই জুতোর ডিজাইন করেছে বিখ্যাত ব্র্যান্ড ফেসাল ম্যাটার। শুধু ত্বকের রঙেই নয়, এই ‘হিল জুতো’র বাইরের অংশও পায়ের মতো। পায়ের ভাঁজ, খসখসে ব্যাপারও ফুটিয়ে তোলা হয়েছে জুতোর ডিজাইনে।

অদ্ভুদ এই জুতোর দাম ১০ হাজার ডলার। জুতোটি যিনি পরবেন, তার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে সিলিকন দিয়ে তৈরি করা হয়। যদি পায়ে কোনো তিল থাকে, সেটিও ডিজাইনের অংশ হয়ে যায়।
অনেকেই এই জুতোকে ‘বিরক্তিকর’ বা ‘ভয়ঙ্কর’ বলেছেন। কিন্তু টুইটারে ছবিটি ভাইরাল হয়ে যায়। তারপর অনেকেই এই ‘শিল্পকর্মের’ প্রশংসা করেছেন।