নারীর প্রতি বৈষম্যে কোনো অগ্রগতি নেই: জাতিসংঘের প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গত এক দশকে নারীর বিরুদ্ধে ডেটা ট্র্যাকিং বৈষম্যের ক্ষেত্রে কোনো অগ্রগতি দেখা যায়নি, মিটু-র মতো অধিকার প্রচারাভিযান সত্ত্বেও কুসংস্কারগুলো সমাজে “গভীরভাবে প্রোথিত” হয়ে আছে। সোমবার জাতিসংঘের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।
যে সাতটি বৈষম্য প্রবণতা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিশ্লেষণ করেছে, তার মধ্যে, সমাজে পুরুষ এবং নারীর প্রায় ৯০ শতাংশের মধ্যেই অন্তত একটি বৈষম্য প্রবণতা দেখা যায়।
জাতিসংঘ তার জেন্ডার সোশ্যাল নর্মস ইনডেক্স আপডেট করেছে। এই ইনডেক্সে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা এবং ফিজিক্যাল ইন্টিগ্রিটি ম্যাট্রিক্স বিবেচনা করা হয়। তারা বিশ্বমান সমীক্ষার ডেটা ব্যবহার করে। এটি বিশ্বব্যাপী মূল্যবোধ এবং বিশ্বাস কীভাবে পরিবর্তিত হচ্ছে তা অধ্যয়ন করার একটি আন্তর্জাতিক প্রকল্প।
ইউএনডিপি বলেছে, সূচকে দেখা গেছে, মিটু-র মতো “নারীদের অধিকারের জন্য শক্তিশালী বৈশ্বিক এবং স্থানীয় প্রচারণা সত্ত্বেও” “এক দশকে নারীর প্রতি বৈষম্যের ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি”।
উদাহরণস্বরূপ বিশ্বের জনসংখ্যার ৬৯ শতাংশ এখনো বিশ্বাস করে, পুরুষরা নারীদের চেয়ে ভালো রাজনৈতিক নেতা হতে পারে। মাত্র ২৭ শতাংশ মনে করে, গণতন্ত্রের জন্য এটি অপরিহার্য যে, নারীদের পুরুষদের সমান অধিকার রয়েছে।
প্রায় অর্ধেক জনসংখ্যা (৪৬ শতাংশ) বিশ্বাস মনে করে, কর্মক্ষেত্রে পুরুষদের বেশি অধিকার রয়েছে এবং ৪৩ শতাংশ মনে করে, পুরুষরা তুলনামূলক ভালো ব্যবসায়িক নেতা তৈরি করে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুসংস্কার নারীর জন্য “প্রতিবন্ধকতা” তৈরি করে এবং “বিশ্বের অনেক অংশে নারীর অধিকার খর্ব করার মাধ্যমে তা প্রকাশ পায়।”
সূত্র: ভয়েস অব আমেরিকা
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






