নারীর শত্রু নির্মূলে ঐক্যবদ্ধ হোন : ইনু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১০ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর সবচেয়ে বড় শত্রু জঙ্গি, রাজাকার, ধর্মান্ধতা ও কুসংস্কার নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজাকাররা একাত্তরে নারীনির্যাতন করেছিলো, এখনও তারা ও তাদের দোসররা সেই দুষ্কর্মে বিশ্বাসী। এদের রুখতে শিক্ষক-ছাত্রসহ সব মহলকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
আজ রোববার তথ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ইউএনডিপি-সহায়তায় ‘সেন্টার ফর মেন এন্ড মাসকুলিনিটিজ স্টাডিজ’ আয়োজিত ‘তরুণ সমাজে নারী-পুরুষ সহিংসতারোধ’ শীর্ষক নীতি-নির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে শুধু নারীকে উপদেশ নয়, সচেতনভাবে এগিয়ে আসতে হবে পুরুষকে। মনে রাখতে হবে, বয়ঃসন্ধিতে বন্ধুত্ব চলবে, কিন্তু প্রেম নয়, বিয়ে নয়। রাজাকার, জঙ্গি ও নারী উত্যক্তকারীদের ‘তুই রাজাকার, দূর হ’, ‘তুই জঙ্গি, ধ্বংস হ’, এবং ‘তুই উত্যক্তকারী, নিপাত যা’ বলতে শিখতে হবে সকলকে।’
তিনি বলেন, বিকাশমান এই তিন পঞ্চের সাথে তাল মিলাতে নারী-পুরুষ বৈষম্য ও লিঙ্গ সহিংসতা দূর করার কোনো বিকল্প নেই।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতিসংঘ তরুণ ও ছাত্র সমিতি, বাংলাদেশ এর সহ-সভাপতি সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাহ হুদা, ইউএনডিপি’র মানবাধিকার কর্মসূচির প্রধান কারিগরি পরামর্শক শর্মীলা রসুল।
সেন্টার ফর মেন এন্ড মাসকুলিনিটিজ স্টাডিজ এর সভাপতি ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ সূচনা বক্তব্য দেন।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার