ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১০:১১:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

নারীর সহায়তায় ইউএন উইমেনকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা

করোনা সংকটে ইউএন উইমেন সহ আন্তর্জাতিক সংস্থার কাছে নারীর কর্মসংস্থান ও উন্নয়নে সহায়তা দিতে অনুরোধ জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয় থেকে ইউএন উইমেনের ব্যাংকক আঞ্চলিক অফিসের পরিচালক মোহাম্মদ নাচিরি’র সঞ্চালনায় ‘টুওয়ার্ডস জেন্ডার রেস্পনসিভ কোভিড-১৯ রিকোভারিঃ এক্সপিরেয়েন্স ফ্রম এশিয়া এন্ডপ্যাসিফিক’ বিষয়ে ইউএন উইমেনের আঞ্চলিক কার্যালয়ের সাথে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নয়টি দেশের মহিলা বিষয়ক মন্ত্রীদের সাথে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে এ অনুরোধ জানান।

এ সময় জাতিসংঘের এজেন্সিসমূহ, আন্তর্জাতিক উন্নয়নসংস্থা ও উন্নয়ন অংশীদারদের করোনাভাইরাস সংকটে ক্ষতিগ্রস্থ কর্মজীবি নারী, নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বব্যাপী নারীরা আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগতভাবে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা চাকরি হারাচ্ছে ও উদ্যোক্তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফলে তাদের জীবন যাত্রার মান নেমে গেছে ও পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী যে স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে তা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছে তার ৭০ ভাগ নারী। বিশ্ব যখন মহাসংকটে তখন নারীরা ঘরে বসে নেই। বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় নারী দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

ইউএনউইমেনের ব্যাংকক আঞ্চলিক অফিস আয়োজিত ভার্চুয়ালসভায় ভারতের মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি জুবিন ইরানী,অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও মহিলা বিষয়কমন্ত্রী মারিজ পেয়নি, ফিজির মহিলা বিষয়কমন্ত্রী মারসিইনিভুনিওয়াকা, কম্বোডিয়ার মহিলা বিষয়কমন্ত্রী ও থাইল্যান্ডের সমাজউন্নয়ন ও নিরাপত্তা মন্ত্রণালয়য়ের সচিব এবং জাপানের নারী উন্নয়ন বিভাগের মহাপরিচালকসহ অনেকেই এ ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারসহ উর্ধতন কর্মকর্তারা।