ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৩:৩৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

নারীশিক্ষায় তালেবানের নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হবে না : মালালা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই বলেছেন আফগানিস্তানে নারীশিক্ষায় তালেবানের নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হবে না।

শনিবার (২৬ মার্চ) কাতারের দোহা ফোরামে এমন কথা বলেন তিনি। খবর আলজাজিরার।

মালালা বলেন, ১৯৯৬ সালে নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ তালেবানের জন্য তুলনামূলক সহজ ছিল। কিন্তু এ সময়ে এসে এটা কঠিন। আফগান নারীরা এখন জানে, ক্ষমতায়নের মানে কী।

তিনি আরও বলেন, নারীশিক্ষায় নিষেধাজ্ঞা দিয়ে রাখা এ সময় তালেবানের জন্য আগের চেয়ে কঠিন হবে। এ নিষেধাজ্ঞা স্থায়ী হবে না।

তালেবান সরকার গত সপ্তাহে মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্কুলছাত্রী ও নারীরা রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে গতকাল শনিবার বিক্ষোভ প্রদর্শন করেন। গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান ক্ষমতা দখলের পর থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

সূত্র : আলজাজিরা