ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১০:৪৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল, বাংলায় লেখা ‘নারী’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

গুগলের বিশেষ ডুডলে বাংলায় লেখা ‘নারী’ শব্দটি দেখা যাচ্ছে। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। ডুডলে বিভিন্ন ভাষায় নারী শব্দটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা ‘নারী’ শব্দটিও।

গুগল তাদের ডুডল পেজে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯–এর শুভেচ্ছা জানিয়ে লিখেছে, আজকের এ ইন্টার‍্যাক্টিভ ডুডলটি নারীদের নিয়ে নারীদের হাতে তৈরি। এতে বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’।

গুগল জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই আজকের ডুডলটি প্রদর্শিত হচ্ছে।

বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল।