ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নারী দ্বৈত শিরোপা বাবোস-মলাদেনোভিচ জুটির

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে নারী দ্বৈতের শিরোপা জিতে নিয়েছে পঞ্চম বাছাই তিয়েমা বাবোস ও ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি।


শুক্রবার রড লাভের  অ্যারিনায় অনুষ্ঠিত ফাইনালে হাঙ্গেরির বাবোস ও ফ্রান্সের মলাদেনোভিচ জুটি সরাসরি ৬-৪ ও ৬-৩ গেমে রাশিয়ার একাতেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনা জুটিকে হারিয়ে প্রথমবারের মত গ্র্যান্ড স্লামের শিরোপা জয় করেন।


খেলা শেষে আবেগ আপ্লুত বাবোস বলেন, ‘এ অনুভুতি বিশাল। জয়ের পর আমার চোখে পানি চলে আসছিল।’ মলাদেনোভিচকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার সঙ্গে খেলাটাও দারুন হয়েছে।’


২০১৪ সালের উম্বলডনে শিরোপার বেশ কাছাকাছি পৌঁছানোর পর প্রথমবারের মত কোন গ্র্যান্ড স্লাম জয় করলেন তারা। উইম্বলডনে ফাইনালে পৌঁছানোর পর তারা হেরে গিয়ে শিরোপা বঞ্চিত হয়েছিলেন।


গ্র্যান্ড স্লাম জিততে না পারলেও এই জুটি এরই মধ্যে জয় করেছে তিনটি দ্বৈত শিরোপা। যার সবগুলোই এসেছে ২০১৫ সালে। এ সময় তারা জিতে নেন দুবাই, মারাকেচ ও রোম টুর্নামেন্টের শিরোপা।