নারী নির্যাতন বন্ধের আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং অব্যাহত নারী নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের পঞ্চম তলায় বেগম রোকেয়ার ১৪১তম জন্মবার্ষিকী ও ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ঢাকা মহানগর কমিটির সংগঠক শিপ্রা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বাম নেতা জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, মহিলা ফোরাম ঢাকা নগরের সংগঠক মুক্তা বিশ্বাস, সুস্মিতা মরিয়ম প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন মহিলা ফোরাম ঢাকা নগরের সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুখশানা আফরোজ আশা।
সভায় বক্তারা বলেন, ‘বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সব প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন তিনি সংগ্রাম করেছেন। লিখেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন।’
তারা বলেন, ‘সারা দেশে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যা ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ে-সমতলে, ঘরে-পথে, স্কুলে-কারখানায়, যেকোনো জায়গায় দিনে-রাতে নারীরা নিপীড়নের শিকার হন। স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমান অধিকার নেই, সমমজুরি নেই। বাল্যবিবাহ করোনাকালে আরও ভয়াবহ রূপ লাভ করেছে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে, এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে সমাজের সব বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া আজও প্রেরণার উৎস।’
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস


