নারী-পুরুষের আলাদা শিক্ষাব্যবস্থা চান এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
জাপানের আদলে তুরস্কেও নারী-পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা চালুর ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান৷ তবে তার এমন বক্তব্যের তীব্র সমালোচনা হয়েছেন সেদেশের অনেক অধিকারকর্মী৷ জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে গিয়ে নারী-পুরুষের পৃথক শিক্ষা নিয়ে বক্তব্য দেন এরদোগান৷ জাপানে ৮০ টি নারী বিশ্ববিদ্যালয় থাকাকে ‘খুবই গুরুত্বপূর্ণ বিষয়’ হিসাবে উল্লেখ করে প্রেসিডেন্ট জানান, তুরস্কেও তিনি এটি চালু করতে চান৷
সম্মেলন থেকে ফিরে আঙ্কারায় ফিরে জাপানি মডেলে নারী-পুরুষের পৃথক শিক্ষার কথা বলেন এরদোগান৷ তিনি বলেন, তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথক শিক্ষার মধ্যে ভালো কিছু দেখছেন তিনি৷ তুরস্কের উচ্চ শিক্ষা কাউন্সিল-(ওয়াইওকে) কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলার কথাও জানান প্রেসিডেন্ট এরদোগান৷
শিক্ষাব্যবস্থার সংস্কারে তার এমন ইচ্ছার তীব্র সমালোচনা করেছেন নারী অধিকার কর্মী ও নারীবাদীরা৷ তারা বলছেন, জাপানের আদলে সবদেশে এটা করে ফেলা কোনোভাবে উপযুক্ত নয়৷ কারণ নারী অধিকার বিবেচনায় বৈশ্বিকভাবে অনেক পিছিয়ে জাপান৷
২০১৮ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ)-এর এক প্রতিবেদনে দেখা যায়, জেন্ডার সমতার ক্ষেত্রে ১৪৯ দেশের মধ্যে ১১০তম স্থান জাপানের৷ যদিও তুরস্ক জাপান থেকে ২০ ধাপ পেছনে ছিল৷
রাষ্ট্রবিজ্ঞানী ও নারী অধিকার বিশেষজ্ঞ ফাতমাগুল বার্কতাই বলেন, ১৯শতকে শিক্ষায় নারীদের এগিয়ে আনার জন্য জাপানে পৃথক শিক্ষাব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছিল৷ কারণ এমন এগিয়ে আনা জাপানে দীর্ঘদিনের অঙ্গীকার ছিল৷ কিন্তু এখন তো নারী-পুরুষকে আলাদা করাকে বৈষম্য হিসাবেই বিবেচনা করা হয়৷
এই ধরনের উদ্ভট সিদ্ধান্ত না নিয়ে তুরস্কের শিক্ষাব্যবস্থাকে উন্নতিতে নজর দেওয়ার পরামর্শ দিয়ে ফাতমাগুল বার্কতাই বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা মৌলিকভাবে ভেঙে পড়া৷ এ কারণে আমাদের শিক্ষার উন্নতি দরকার৷ এমতাবস্থায় নারী-পুরুষের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার কথা বলা নিতান্তই বোকামি৷’
এরদোয়ানের পৃথক শিক্ষা-পদ্ধতি পরিকল্পনাকে ‘অলীক কল্পনা’ হিসাবে অভিহিত করেন নারীবাদী শিক্ষাবিদ আকসু বোরা৷ ‘একবিংশ শতকে এসে কোনো নারী, এমনকি রক্ষণশীল নারীরাও এমন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইবে না,’ ডয়চে ভেলেকে বলেন তিনি৷
কামাল আতাতুর্কের হাত ধরে ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে ১৯২৩ সালে বর্তমান তুরস্ক প্রতিষ্ঠা লাভ করে৷ সে কারণে দেশটিতে নারী-পুরুষের জন্য পৃথক কোনো বিশ্ববিদ্যালয় নেই৷
১৯৭৩ সালে পাস করা তুরস্কের জাতীয় শিক্ষা আইনেও বলা আছে, ‘নারী-পুরুষের একীভূত শিক্ষাপদ্ধতিই উত্তম৷’ সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ দেশটিতে সাম্প্রতিক সময়ে নানা রকম ধর্মীয় পদক্ষেপ নিয়ে চলছে এরদোগান সরকার৷
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











