নারী পুলিশ আইন-শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আইজিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে আইন-শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পুলিশ বাহিনীতে তাদের অবদান অপরিসীম।
সোমবার তিনি শরীয়তপুর পুলিশ লাইন্স-এ ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের’ ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশের সহযোগিতা নিয়ে দেশ ও সমাজের অনেক ভাল-ভাল কাজ করা সম্ভব। এর জন্য আমাদের মাঝে উদ্ভাবনী শক্তি থাকতে হবে।
এসময় পুলিশ প্রধান চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামসুর নাহারের উদাহরণ টেনে বলেন, চাঁদপুরের এমন কোন গ্রাম নেই যেখানে মানুষ এসপিকে চিনেনা।
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও ডিআইজি (লজিস্টিক) মিলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পুনাকের সভাপতি বেগম শামসুর নাহার রহমান। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, চাঁদপুরে পুলিশ সুপার শামসুর নাহার, শামীমা বেগম প্রমুখ।
এ সভায় শরীয়তপুর পুলিশ উইমেন চাইল্ড সাপোর্ট সেন্টারের বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা দেন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম।
নারী পুলিশ সদস্যদের উৎসাহিত করতে বাংলাদেশ পুলিশ ২০১৬ সাল থেকে তাদের বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করে আসছে। যা নারী পুলিশদের কর্ম, উদ্দীপনা ও ভাবনায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। ১৯৮৬ সাল থেকে বিসিএস’র মাধ্যমে বাংলাদেশ পুলিশে নারীদের উচ্চ পদে পদায়ন করা হচ্ছে।
বর্তমানে ক্যাডার ও ননক্যাডারসহ ১১ হাজার ৯৫২ জন নারী পুলিশ সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে কেক কেটে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



