ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:৫১:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

মিয়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে শুক্রবার বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ দল।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, গোটা দেশ আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিরিট ও তাদের অসামান্য ক্রীড়া নৈপূণ্য দেখে গর্বিত।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আগামী ৩ মার্চ বাংলাদেশ চীনের বিপক্ষে তাদের চূড়ান্ত গ্রুপ ম্যাচ খেলবে। টুর্নামেন্টে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।