ঢাকা, বুধবার ১৯, আগস্ট ২০২৬ ১৮:২৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ৬হাজার ৪৬৫ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, ভাড়ার তালিকা নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক নারী বাস সার্ভিসে ই-টিকিটিং, থাকছে সিসি ক্যামেরা-জিপিএস সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

নারী বাস সার্ভিসে ই-টিকিটিং, থাকছে সিসি ক্যামেরা-জিপিএস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

তিনি বলেন, এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে কাউন্টারে অপেক্ষার সময়ও কমবে। মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই সময়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। নারী যাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি গণপরিবহনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।