নারী বিশ্বকাপ: পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
নারী বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই বাজিমাৎ করেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে রুমানা-জাহানারারা। পাকিস্তানের দেয়া ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪১ রান। ক্রিজে তখন সেট ব্যাটার রুমানা আহমেদ ও নতুন ব্যাটার সালমা খাতুন। ১৮তম ওভারকে দারুণভাবে কাজে লাগান এই যুগল। ওমাইমা সোহেলের করা সেই ওভারে ১৮ রান তুলে নিয়ে ম্যাচের গতি প্রকৃতি নিজেদের দিকে নিয়ে আসেন তারা। ব্যাট হাতে ঝড় তোলেন রুমানা। আর তাতেই জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো টাইগ্রেসরা।
আজ রোববার জিম্বাবুয়ের হারারেতে ওল্ড হারারিয়ানস মাঠে তিন উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা। ব্যাট হাতে ৪৪ বলে ৬ বাউন্ডারিতে দুর্দান্ত অর্ধশতকে অপরাজিত ছিল রুমানা।
লক্ষ্য তাড়ায় শুরুর দিকে কচ্ছপ গতির ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। নির্ভরযোগ্য ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শারমিন নাহার ও ফারজানার হকের ব্যাটে রান পেলেও সেটা ছিল ধীর গতির। দল তখন প্রায় হারের দিকে এগোচ্ছিল। দলের বিপদের সময় ব্যাট করতে আসা রুমানা আহমেদ ও রিতু মনির ব্যাটে ম্যাচে ফিরে বাংলাদেশ।
প্রথম ৪০ ওভারে মাত্র ১১৩ তোলা বাংলাদেশের সামনে শেষ দশ ওভারে ৮৯ রানের লক্ষ্য। তবে ব্যাট হাতে রিতু-রুমানার যুগল বন্দিতে ম্যাচ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে। ৪৫তম ওভারে ফাতিমা সানাকে পরপর তিনটি চার হাঁকিয়ে বোল্ড হন রিতু। ৩৭ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
রিতুর বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা লতা মন্ডল ও ফাহিমা খাতুন দুইজনে ফেরেন শূন্যরানে। শেষের দিকে সালমা খাতুনকে নিয়ে ওমাইমার এক ওভার থেকে ১৮ রান আদায় করেন রুমানা। তাতেই দলকে জয়ের কাছাকাছি টেনে নেন তিনি। ফলে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ৪৪ বলে ৬টি বাউন্ডারিতে দারুণ অর্ধশতকে অপরাজিত ছিলেন রুমানা।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











