নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের ভোটগ্রহণে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘ ৫৪ বছর ধরে স্থানীয় এক পীরের অনুরোধ মেনে ওই ইউনিয়নের অধিকাংশ নারী ভোটার ভোটকেন্দ্রে যাননি। মাঝে মধ্যে দু-একজন নারী ভোট দিলেও সংখ্যাগরিষ্ঠ নারী ভোটাধিকার প্রয়োগ থেকে কার্যত দূরে ছিলেন।
তবে ভোট ছাড়া সামাজিক, অর্থনৈতিক ও হাট-বাজারকেন্দ্রিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ইউনিয়নটিতে মোট নারী ভোটার রয়েছেন ১০ হাজার ২৯৯ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রে ২০টি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।
এই বুথগুলোতে সহকারী প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত সব কর্মকর্তা নারী। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন একজন নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি প্রতিটি বুথে আটজন প্রার্থীকে নারী পোলিং এজেন্ট নিয়োগের জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “নারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্যাপক প্রচারণার মাধ্যমে নারী ভোটারদের সচেতন করা হয়েছে। আশা করছি এবার তারা কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন নারীরা ভোটে অংশ নেননি। তবে প্রশাসনের বিশেষ উদ্যোগ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ায় এবার উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটকেন্দ্রে উপস্থিত হবেন বলে তারা আশা করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ শুধু নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াবে না, বরং নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়নের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ভোটের আগে ও ভোটের দিন নারীদের নিরাপত্তা, গোপনীয়তা এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











