নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেশের নারী ভোটাররা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কেন্দ্র দূরে হওয়ার কারণে যেসব নারী ভোটকেন্দ্রে যেতে পারবেন না তারা পোস্টাল ভোট দিতে পারবেন।
‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১৫.৩ লাখ ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের নারী ভোটার ও প্রবাসী নারী ভোটার অন্তর্ভুক্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, পোস্টাল ভোট সুবিধা নির্ধারিত শ্রেণির ভোটারদের জন্য। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রবাসী ভোটার এবং চলাফেরা করতে অক্ষম ব্যক্তি অন্তর্ভুক্ত। বিশেষভাবে, দেশের ও প্রবাসে থাকা নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে, যাতে নির্বাচনে তাদের ভোটাধিকার অবাধে প্রয়োগ করা যায়।
ইসি কর্মকর্তা বলেন, “নারী ভোটারদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আমরা সমস্ত নিরাপত্তা ও গোপনীয়তার ব্যবস্থা নিশ্চিত করেছি।”
নারী ভোটার সবচেয়ে বেশি রয়েছে সৌদি আররে, ২২৩, ৬০৯জন। এরপর মালয়েশিয়া-৭৬,৬৬০, কাতার-৭৩,৪৬৮, ওমান-৫১,১৬৩, কুয়েত- ৩৩,৬০৭
ইসি জানিয়েছে, প্রবাসী ও দেশের নারী ভোটারদের পোস্টাল ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো আবশ্যক, না হলে ভোট গণনায় ধরা হবে না।
নির্বাচন কমিশন আশা করছে, নারী ভোটাররা সময়মতো আবেদন ও ব্যালট পাঠিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবেন।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধিত হতে পেরেছেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










