ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২:১৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

নারী-শিশুর প্রতি বৈষম্য নিরসনে সচেতনতা জরুরী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

সচেতনতার মাধ্যমে নারী ও শিশুর প্রতি বৈষম্য নিরসন ও নির্যাতন প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। 

আজ বুধবার ব্র্যাক জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাকের কর্মীদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

নারী ও শিশুর প্রতি বৈষম্য নিরসন ও নির্যাতন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন বিষয় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন সেক্টর স্পেশালিস্ট মালোবিকা সরকার চৈতি ও নাহিদ উজ জামান। 

টেকনিক্যাল ম্যানেজার (জেন্ডার) মশিউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি আকতারুল ইসলাম প্রমুখ। ব্র্যাকের বিভিন্ন শাখা অফিসে দায়িত্ব পালনকারী ১৮ জন কাস্টমার সার্ভিস অ্যাসিসটেন্ট (সিএস এ) এ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

এ প্রশিক্ষণ গ্রহণের ফলে ব্র্যাকের কর্ম এলাকায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ নারী ও শিশুর প্রতি বৈষম্য নিরসন করা ও বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করা সম্ভব হবে বলে জানান আয়োজকরা।