নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সাতক্ষীরা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের হাকিমপুর বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বাংলাদেশ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে।
এর আগে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তারা খুলনার কয়রা, ডুমুরিয়া ও মহারাজপুর এলাকার বাসিন্দা।
আটককৃতরা হলেন- ফজিলা খাতুন (৪৭), মিলন (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (৭), মো. জাফারুল ইসলাম (৩৮), রহিমা খাতুন (২৮), জামশেদ আলী (১২), জীম সুলতানা (৩), এলেম সরদার (১৯), আকলিমা (৪৪), আছিয়া খাতুন (১১), মো. আহসান হাবিব খোকন (৪২), রওশন আরা বেগম (৩৮) এবং সোহান গাজী (৫)।
পরে বিজিবি আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে বিজিবির নায়েব সুবেদার আবুল কাশেম সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





