ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৫২:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

নারী-শিশু নির্যাতন ও গুজবের প্রতিবাদে ডব্লিউভিএ’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ এএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। ঘরে-বাইরে সর্বক্ষেত্রে তারা শিকার হচ্ছেন লাঞ্ছনার। গণমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় নারী নির্যাতনের বিভৎস চিত্র। সমাজে এখনো প্রতিনিয়ত চলছে এসিড সন্ত্রাস, ধর্ষণ, অপহরণের মত অপরাধ। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। উইমেন্স ভলান্টারি এসোসিয়েশনস (ডব্লিউভিএ) আয়োজিত মানববন্ধনের বক্তারা এসব কথা বলেন।

সাম্প্রতিক সময় দেশে শিশু-নারী ধর্ষণ, গুজব, গণপিটুনি, হত্যা সমাজের সার্বিক মূল্যবোধের অবক্ষয়ে সচেতনতামূলক প্রতিবাদে ডব্লিউভিএ এই মানববন্ধনের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে প্রতিষ্ঠানটির  নিজস্ব ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় ক্লাবের প্রেসিডেন্ট এস এ নাসরীনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।