নারী সাংবাদিকদের নিয়ে সম্মেলন করেছে দৃক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে নারী সাংবাদিকদের নিয়ে সম্মেলন করেছে দৃক। নারী সাংবাদিকদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামেরে গল্প উঠে আসে এই আয়োজনে। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো সারা দেশে নারী সাংবাদিকদের মধ্যে যোগাযোগকে শক্তিশালী করা এবং সমষ্টিগতভাবে নারী সাংবাদিকদের দাবি নিয়ে আলোচনাকে জোরদার করা।
আজ ২০ মার্চ দৃকপাঠ ভবনে এই নারী সাংবাদিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নাসিমুন আরা হক মিনু। তিনি নারীদেরকে সাহস নিয়ে সাংবাদিকতায় এগিয়ে যেতে বলেন।
এছাড়া তিনটি প্যানেলে বিভিন্ন জেলার নারী সাংবাদিকগণ সাংবাদিকদের শ্রম অধিকার, নিউজরুমের পিতৃতন্ত্র, এবং বিভিন্ন নিপীড়নমূলক আইনের দ্বারা হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন। সিলেট জেলার অগ্রজ সাংবাদিক মনিকা ইসলাম বলেন, মাতৃত্বকালীন ছুটি এবং মিডিয়া হাউজে শিশুকেন্দ্র না থাকার নারী সাংবাদিকরা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়, পিছিয়ে পড়ে। বগুড়ার জেলার সাংবাদিক শাপলা খন্দকার সোমা বলেন, নিউজ এডিটিং পলিসি ও প্র্যাক্টিসে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও নিউজ বিক্রির তাগিদ থেকে নারীদের উপর অনেক সময় মতাদর্শিক আক্রমন করা হয়। এই নিউজ তৈরির ক্ষেত্রে একটি গাইডলাইনের প্রয়োজন আছে। মৌলভীবাজারের সাংবাদিক এস এ কাকন, বাংলাদেশের জেলা শহরগুলোতে প্রেসক্লাব বা সাংবাদিক সংগঠনগুলো প্রধাণত ছেলেদের ক্লাব। এখানেও যৌন হয়রানির কারণে নারীরা সাংগঠনিক কাজে অংশগ্রহন করতে পারে না। নারীর জন্য প্রেসক্লাবের সদস্য হওয়াও অনেক কঠিন।
নাসিমুন আরা হক মিনু বলেন, নারী সাংবাদিক কোনো কথা নয়, আমরা সবাই সাংবাদিক। সাংবাদিকতা মানেই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জিং এই পেশায় মামলা, হামলা, যৌন হয়রানির ঘটনা থাকবেই। এগুলো মোকাবেলা করে নিজেদের স্থান তৈরি করে নিতে হবে।’ এসময় হাইকোর্টের নির্দেশ মেনে প্রতিটি মিডিয়া হাউসে তদন্ত কমিটি গঠন, মাতৃত্বকালীন ছুটি এবং নিরাপত্তা নিশ্চিতসহ ১৩টি দাবি তুলে ধরেন তিনি। নাসিমুন আরা মিনু বলেন, এই দাবিগুলো তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এরপর প্রতিটি মিডিয়া হাউসে পাঠানো হবে। মিডিয়া হাউসগুলো না মানলে, ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে অংশ নিয়ে জেষ্ঠ্য সাংবাদিক নিয়াজি মান্না বলেন, প্রতিটি নেতৃত্বের জায়গায় নারীদের উপস্থিতি থাকতে হবে। প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোটার্স ইউনিটির প্রতিটি পদে নারী সাংবাদিকদের অংশগ্রহণ থাকতে হবে। এবং নারীদের একত্রিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে নারী সাংবাদিকদের অধিকারের জায়গাটি আরো পোক্ত হবে।
ঢাকা রিপোটার্স ইউনিটির নারী সম্পাদক তাপসী রাবেয়া আঁখি বলেন, নারীদের পথে অনেক সময় নারীরাই বাঁধা হয়ে দাঁড়ায়। আর তাই পুরুষ সহকর্মীরা সাহস পায় নারী সহকর্মীদের নানাভাবে হেনস্থা করতে। আমি মনে করি, প্রতিটি সাংবাদিক সংগঠনে নারীদের অবস্থান থাকবে উচ্চ পদে। প্রয়োজনে অনেক গুলো নারী এক পদে লড়াই করবে। কিন্তু পদে থাকবে একজন নারী। আর সবাই মিলিতভাবে কাজ করলে মিডিয়া হাউসের উচ্চ পদগুলোতেও নারীদের অবস্থান বাড়বে।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীরা তুলে ধরেন তাদের বঞ্চণার কথা। সেই সঙ্গে কিভাবে নারী সাংবাদিকরা সাহসের সাথে নিজেদের কর্মস্থলে টিকে আছেন, নিজেদের পেশা ধরে রেখেছেন, সেই বিষয়গুলো তুলে ধরেন।
দৃকের পক্ষ থেকে আলোকচিত্রী শহিদুল আলম, নৃবিজ্ঞানী ও লেখক রেহনুমা আহমেদ এবং সাংবাদিক সায়দিয়া গুলরুখ উপস্থিত ছিলেন। সায়দিয়া গুলরুখ বলেন, দৃঢ়চিত্ত, আত্মনির্ভরশীল নারীদের সমাজ ও রাষ্ট্র ভালো চোখে দেখে না। কটাক্ষ করে। ভয় পায়। এই কটাক্ষকে উপেক্ষা করে নূরজাহান বেগম, সেলিনা পারভীনসহ আরও জানা, অজানা অগ্রজ বোনেরা বাংলাদেশে নারীদের সাংবাদিকতার পথ, লেখক হিসেবে আত্মপরিচয় গড়ে তুলবার স্বপ্ন দেখিয়েছিলেন। কালান্তরে তদের সাহস সংক্রমিত হয়েছে। কেবল ঢাকা নয়, দেশের সকল জেলায় নারী সাংবাদিকরা এখন এক হাতে সংবাদ, আলোকচিত্র এবং বিজ্ঞাপন সংগ্রহ করছেন। বহুক্ষেত্রে বৈরি নিউজরুম, বৈরি পরিবার। চুন থেকে পান খসলেই নারীর চরিত্রহনন। প্রকাশিত সংবাদ বা অন্য কোনও কারণে যদি কোনও ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়েন, তাহলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা দুরূহ। এই সম্মেলনের নারী সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে আমরা জানি নিজ পেশায় টিকে থাকার এই সংগ্রাম কঠিন হলেও অসম্ভব নয়।
দৃক বিগত অক্টোবর ২০২১ "বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা" নিয়ে একটি গবেষণা কাজের উদ্যোগ নিয়েছে। এই গবেষণার অংশ হিসেবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে নারী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে, শুনেছে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামেরে গল্প।
এই কাজের উপর ভিত্তি করে দৃক পিকচার লাইব্রেরি "বাংলাদেশে নারী সাংবাদিকতা: ইতিহাস ও অভিজ্ঞতা" শিরোনামে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে এক প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি শনিবার বিকেল সাড়ে চারটায় উদ্বোধন করা হয়।
এই প্রদর্শনীটি শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে তাঁর ভ্রাতা শাহাবুদ্দিন শেলীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ এর সকল স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৯টা অব্দি।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



