ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৯:১৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

নার্সকে দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক নার্স প্রথম এ টিকা নেন। বিবিসি জানায়, মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা পাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি সংস্থা বায়োএনটেকের বানানো করোনার টিকা বিতরণ করছে যুক্তরাষ্ট্রে। গত শুক্রবার টিকাটি অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন।

সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ১৫০ হাসপাতালে কয়েক মিলিয়ন টিকা বিতরণ করা হচ্ছে। প্রথম টিকাটি নেন নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি ইনটেন্সিভ কেয়ারের একজন নার্স।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সকালে টুইট করে সবাইকে অভিনন্দন জানান তিনি।

ধারণা করা হচ্ছে, মহামারি প্রতিরোধে এটিই বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। আগামী বছরের এপ্রিলের মধ্যে ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

করোনার শুরু থেকে মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

-জেডসি