ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নাসার প্যানেলিস্ট হলো ১৪ বছরের দীক্ষা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাত্র ১৪ বছরে নাসার (আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র) প্যানেলিস্ট নির্বচিত হয়েছেন ভারতের দীক্ষা শিন্ডে। দীক্ষা ভারতের মহারাষ্ট্রে বাসিন্দা। তার এই সাফল্য সকলকে চমকে দিয়েছে। দীক্ষা দশম শ্রেণির ছাত্রী।

দীক্ষার এই সাফল্য অল্প সময়ে আসেনি। এজন্য তাকে দীর্ঘদিন কাজ করতে হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে দীক্ষা জানিয়েছেন, তিনি নাসার ওয়েবসাইটের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। তিনি নাসার ওয়েবসাইটের জন্য আর্টিকেলও লিখছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘আমি ব্ল্যাকহোল ও ভগবান নিয়ে একটা বিষয়ে লিখেছি। সেই আর্টিকেল তিনবার চেষ্টার পর নাসা প্রাপ্তি স্বীকার করেছে। তারা নিজেদের ওয়েবসাইটের জন্য আমায় লিখতে বলেছে।’