নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।
ইস্তাম্বুলে সংক্ষিপ্ত বিরতির পর প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল ও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও তার সফরসঙ্গীদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার প্রাধান্য পাবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি
২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের জন্য স্বাগত প্রাতরাশ।
ইউএনজিএ-এর ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগদান। তুর্কির রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ার ফিলস-আইমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক।
মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলি কর্মকর্তা জোয়েল কাপলানের সাথে সৌজন্য সাক্ষাৎ। সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ।
২৩ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে প্রাতরাশ বৈঠক।
রোহিঙ্গা সংকট সংক্রান্ত উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ। জলবায়ু পদক্ষেপ এবং ন্যায়সঙ্গত রূপান্তর শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেওয়া।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সাথে দ্বিপাক্ষিক বৈঠক। বোয়িং গ্লোবাল-এর প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসনের সাক্ষাৎ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি বিষয়ক উচ্চপর্যায়ের সভায় প্রারম্ভিক বক্তব্য প্রদান। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক।
মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু রোধ সংক্রান্ত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সাথে বৈঠক।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ
নিউইয়র্ক সময় বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে (সময়ে পরিবর্তন হতে পারে)। তার জন্য বরাদ্দকৃত সময় ১৫ মিনিট। এরপর রাতে বাংলাদেশ স্থায়ী মিশনে নৈশভোজে অংশগ্রহণ।
২৫ সেপ্টেম্বর জেপিমরগান হেডকোয়ার্টার্সে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সাথে প্রাতরাশ বৈঠক। কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ-র সাথে দ্বিপাক্ষিক বৈঠক।
ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল হুসেইনের সাথে মধ্যাহ্নভোজ। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের সাথে মতবিনিময়।
রাত ১১টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে (EK202) দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
বাবা-মায়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ অধিবেশনে সফর অনন্য নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
- মৃত্যু ৫, বছরের সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে
- সা. পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই, ‘দ্য মাদারস মনস্টার’-এর বাজিমাত
- বামপন্থীদের জয়: প্রথম অভিবাসী মেয়র পেতে যাচ্ছে বার্লিন
- ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
- এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে
- গরম গরম চা-কফি পান করছেন? ঝুঁকির কথা জানাল গবেষণা
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- প্রণমী দাসের শখ ও স্বপ্নের উদ্যোগ ‘গার্গী’
- যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- কবি কুসুমকুমারী দাশের জন্মদিন আজ
- প্রযুক্তিভিত্তিক মাছ প্রক্রিয়াজাত ও বিক্রিতে সফল লিজা
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
- প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
- আলিমার পর ইমরানের আরও দুই বোন গ্রেফতার
- অভিনয়কে পেশা হিসেবে নেব তা ভাবিনি: সাদিয়া আয়মান
- গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড, স্ত্রীর ১ দিন
- গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি
- কলেজের হোস্টেল থেকে ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানী
- তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- জাপানে আঘাত হানল টাইফুন `দুজুয়ান`: ৩০০টি ফ্লাইট বাতিল
- পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা-বিপত্নীক
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭











