সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন তারা।
আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৬০ শতাংশের বেশি কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭ দশমিক ৯ শতাংশ।
সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দ্রুত জরুরি সেবার ব্যবস্থা দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে আল-আহসার এই দুর্ঘটনা দেশটির সড়কে এখনো বিদ্যমান ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। নিহতদের পরিচয় ও গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
- প্রযুক্তিভিত্তিক মাছ প্রক্রিয়াজাত ও বিক্রিতে সফল লিজা
- গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড, স্ত্রীর ১ দিন
- আলিমার পর ইমরানের আরও দুই বোন গ্রেফতার
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানী
- কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা
- চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরত আনা যায়?
- দেশের ৬ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
- কলেজের হোস্টেল থেকে ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক
- তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
- পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা-বিপত্নীক
- গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি
- ওজন বাড়ায় কটাক্ষের শিকার ক্যাটরিনা, সালমানের প্রতিবাদ
- জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
- নেত্রকোনার ২০ নারী পেলেন বসুন্ধরার সেলাই মেশিন
- আড়ংয়ে বড় নিয়োগ, এইচএসসি পাসেই ৫০০ জনের চাকরি
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
- এশিয়ান গেমস:সেমিফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
- পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ ৪ জনের প্রাণহানী
- ৭ ম্যাচে ১২ গোল, মেসির রেকর্ড ভেঙে দিলেন রাফিনিয়া
- গলা খুসখুস, থামছে না কাশি? আরাম দেবে এই ৩ পানীয়
- প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
- কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩
- আজ থেকে একাদশে ভর্তিযুদ্ধ শুরু, যেভাবে আবেদন করবেন
- ইমরান খানের বোন আলিমা খান আটক
- অভিনয়কে পেশা হিসেবে নেব তা ভাবিনি: সাদিয়া আয়মান
- আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
- এশিয়ান গেমস: সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
- দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি
- সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
- ‘দেশের পতাকা দেখলেই অন্যরকম শক্তি পাই’ ঋতুপর্ণা











