নিউইয়র্কের বিভিন্ন এলাকায় গোলাগুলিতে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নগরীতে হঠাৎ করে বেড়ে গেছে অপরাধ। অস্ত্র–সহিংসতা অতীতের রেকর্ড ছড়িয়ে গেছে। শুধু শনিবার ও রোববার দিনগত রাতে নগরীর বিভিন্ন জায়গায় ৪১জন গুলিবিদ্ধ হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। শুধু রোববার মৃত্যু হয়েছে ৬ জনের। রোববার ৯ ঘন্টায় ২১টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার রাত ১২টা ৪০ মিনিটে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কে। ২০ বছর বয়সী যুবক নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
ম্যানহাটনের হারলামে রাত ২টা ৪০ মিনিটে ২৩ বছর বয়সী আরেক যুবক গুলিবিদ্ধ হলে নিজে হাসপাতালে যাওয়ার ১ মিনিট পর মারা যান। ব্রুকলিনের ফ্লাটবুশে ১৯ ও ২৭ বছর বয়সী দুইজন রাত ৪টা ২০ মিনিটে গুলিবিদ্ধ হন। আহতদের কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করা হলে ১৯ বছর বয়সী তরুণ মারা যান। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঠিক ৪০ মিনিট পর ব্রুকলিনের ব্রাউন্সভিলে ৪০ বছর বয়সী ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে নিকটবর্তী ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এছাড়া ব্রুকলিনে ২২ ও ২৩ বছর বয়সী আরও দুইজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে একজন নারী রয়েছে। তবে এসব ঘটনায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে।
নিউইয়র্কে করোনা–পরবর্তী সময়ে কর্মহীন লোকের সংখ্যা বেড়েছে। ২৫ মে মেনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর নাগরিক আন্দোলন ছড়িয়ে পড়ে আমেরিকাজুড়ে। নিউইয়র্কে এ আন্দোলনের সুযোগে ব্যাপক লুটতরাজ হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিউইয়র্ক রাজ্য ও নগরী দ্রুত পুলিশ সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এ নিয়ে পুলিশের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে