নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। সেগমেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
জানা গেছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে মঙ্গল বার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রতিমন্ত্রী। সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।
ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন। জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হলো-বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয় সাধনের জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং দাতা দেশগুলোকে একত্রিত করে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয় সেগমেন্টে।
সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থাগুলো মোকাবিলায় সম্মিলিত বৈশ্বিক সাড়াদান, মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবের মতো বিষয়গুলোতে আলোচনা হয় এবং এসব বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











