ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:১০:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনদের। পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতলেও এটিই অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ শিরোপা।

নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের টার্গেটে পৌঁছতে অজিদের লেগেছে ১৯ ওভার। তিন নম্বরে নামা মিচেল মার্শ ৭৭ রানের ইনিংস খেলেন। ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৫৩ রান করেন। ৩১ বলে অর্ধশত পূরণ করেছেন মার্শ। এটি টি-২০ বিশ্বকাপের ফাইনালে দ্রুততম ফিফটি।

এর আগে, ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের বড় সংগ্রহে বড় অবদান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ৪৮ বলে ৩ ছক্ক ও ১০ চারের সাহায্যে ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনার মার্টিন গাপটিল ২৮ রান করলেও খেলেছেন ৩৫ বল। ১৭ বলে ১৮ রান করেছেন গ্লেন ফিলিপস।

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন। অ্যাডাম জাম্পা ২৬ রানে এক উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ৪ ওভারে ৬০ রান দিয়ে ছিলেন উইকেট-শূন্য।