ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

নিউজিল্যান্ডে টানা একশ’ দিন ধরে করোনা সংক্রমণ শূন্য

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা নিয়ন্ত্রণে সফলতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। টানা একশ’ দিন ধরে নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা শূন্যের কোটায়। রোববার এমন তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ডেইলি মেইল’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, নিউজিল্যান্ডে বর্তমানে ২৩ জন করোনা রোগী রয়েছেন। সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করার সময় এদের দেহে করোনা শনাক্ত হয়। তারপর ওই রোগীদের আইসোলেশনে পাঠানো হয়।

দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডান মার্চ মাস থেকে দেশটিকে বিশ্বের অন্যতম কঠোর লকডাউনে রেখেছিলেন। যার পুরস্কার হিসেবে মে মাসের ১ তারিখে দেশটির সর্বশেষ কেস ধরা পড়ে। এরপর টানা একশ’ দিন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর গত ১৯ মার্চ সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। পঞ্চাশ লাখ মানুষের এই দ্বীপ দেশটিতে গত ২৮ ফেব্রুয়ারী প্রথম রোগী শনাক্ত হওয়ার ৬৩ দিন পর শেষ রোগী শনাক্ত হয়।

উল্লেখ্য, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে নিউজিল্যান্ডে ১২১৯ জন সংক্রমিত ও ২২ জনের মৃত্যু হয়েছে। যা অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক কম।

-জেডসি