ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৯:০৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নিউমার্কেটে রঙ মেশানো গরুর মাংস বিক্রি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে রঙ মেশানো গরুর মাংস বিক্রি এবং ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব। এছাড়া ৬ মণ মাংস জব্দ করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে আজ সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘অভিযানকালে কাঁচা বাজারের মাংসের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ফ্রিজে মজুত রাখা হয়েছে মাংস। দীর্ঘদিন আগের মাংস মজুত রাখায় ফ্যাকাসে রঙ ধারণ করেছে। বিক্রিতে ঝামেলা মনে করে সেসব বের করে রঙ দিয়ে টাটকা দেখানোর চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা। পানির জারে রাখা হয়েছে রঙ মিশ্রিত পানি। মাংস বের করে সেসব রঙ মিশিয়ে রক্ত বর্ণে পরিণত করা হচ্ছে। ক্রেতারা বাসি মাংস কিনে প্রতারিত হচ্ছেন।’

-জেডসি