ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১০:৪৮:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর

নিউ মেক্সিকোয় সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্ণর মিচেলি লুজান গ্রিশাম, ফাইল ছবি

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্ণর মিচেলি লুজান গ্রিশাম, ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মোতায়েনরত ন্যাশনাল গার্ড সৈন্যদের অধিকাংশকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্ণর মিচেলি লুজান গ্রিশাম।

সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তাকে তিনি ‘হেয়ালি’ বলে নাকচ করে দিয়েছেন।

গ্রিশাম এক বিবৃতিতে বলেন, ‘দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণে জাতীয় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে বলে কেন্দ্র যুক্তি দিয়েছে, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি। এই দক্ষিণাঞ্চল আমাদের দেশের সবচেয়ে নিরাপদ অঞ্চলগুলোর একটি।’

মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের কিছুক্ষণ আগেই এই নারী গভর্ণর সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দেন।
ট্রাম্প ওই বক্তৃতায় মার্কিন-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অঙ্গীকার করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

গ্রিশামের আদেশটি নিউ মেক্সিকোর পাশাপাশি আরকানসাস, কানসাস, কেনটাকি, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা ও উইসকোনসিন অঙ্গরাজ্যের উপরেও বর্তাবে। এই অঙ্গরাজ্যগুলো সীমান্তে সৈন্য মোতায়েন করেছে।