ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১:২১:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

নিখোঁজের ৩ দিন পর সাতক্ষীরায় কলেজছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর বিলের মধ্যে থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী ওই ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের কন্যা মরিয়ম খাতুন (২১)।

কলেজছাত্রীর বাবা আব্দুল কাদের বলেন, মরিয়ম ৩ দিন আগে কাউকে কিছু না বলে ইশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিলো। এই ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এটি একটি হত্যাকাণ্ড বলে তিনি দাবি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, স্থানীয়দের দেয়া খবরে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ফাঁস লাগানো ছিলো। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-জেডসি