নিজেকে নির্দোষ দাবি করলেন অং সান সু চি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে উস্কানির মামলা দায়ের করেছে। তার আইনজীবী বলছেন, সু চির বিরুদ্ধে আনা সর্বশেষ এই অভিযোগ প্রমাণিত হলে তাকে এক দশকের বেশি কারাগারে থাকতে হবে। খবর আল জাজিরার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সু চি এবং তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনী। এরপর ব্যাপক গণবিক্ষোভ দেখা দিলে ভিন্নমতাবলম্বীদের ধরতে নিষ্ঠুর অভিযান চালানো হয়।
অভ্যুত্থানের পর থেকেই গৃহবন্দি রয়েছেন ৭৬ বছর বয়সী নোবেলজয়ী সু চি। বাইরের দুনিয়ার সঙ্গে তার একমাত্র সংযোগ হচ্ছে নিজের আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করা এবং কোর্টে হাজিরা দেয়া।
সু চির আইনজীবী খিন মং জ্য মঙ্গলবার বলেছেন, উস্কানির মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তার ‘স্বাস্থ্যও আগের চেয়ে ভালো আছে’ বলে জানান তিনি। অসুস্থ হয়ে অন্য একটি মামলায় হাজিরা দিতে ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর এই মন্তব্য করলেন খিন।
সু চির বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের সর্বোচ্চ সাজা তিন বছর করে কারাদণ্ড। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টও তার বিরুদ্ধে আনা উস্কানির অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আইনজীবী খিন বলেন, মঙ্গলবার আদালত প্রসিকিউশনের সাক্ষ্য জানান- গত বছরের নির্বাচনে তার দলের ভূমিধস জয়ের সময় করোনাভাইরাস বিধিনিষেধ অমান্য করেছিলেন অং সান সু চি।
আগামী মাসে সু চির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার শুরু হবে। এছাড়া উপনিবেশিক আমলের গোপনীতা আইন ভঙ্গের দায়েও বিচারের মুখোমুখি হবেন তিনি। তবে এই মামলা এখনও আদালতে ওঠেনি।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










