নিজেদের তৈরি করোনা টিকার প্রয়োগ শুরু ইরানে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো নিজেদের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়ে মানবদেহে পরীক্ষা শুরু করেছে ইরান। দেশটি বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আনতে না পারলেও নিজেদের উদ্ভাবিত টিকা দিয়েই তারা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে। খবর বিবিসি।
ইরানের উদ্ভাবিত টিকার নাম রাখা হয়েছে কোভ-ইরানব্লেসিং। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেতাদ জানিয়েছে, শিফা ফার্মড নামে তাদের একটি কোম্পানি এই টিকা উদ্ভাবন করেছে। সফলভাবে এই টিকার পরীক্ষা শেষ হলে প্রতিমাসে তারা এক কোটি বিশ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারবে। পরীক্ষামূলকভাবে যেসব স্বেচ্ছাসেবকের ওপর এই টিকা প্রয়োগ করা হচ্ছে, তারা এ প্রতিষ্ঠানেরই কর্মকর্তা কিংবা তাদের স্বজন। একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তার কন্যাকে প্রথম এই টিকা দেয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ মোখবার নামে এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তার কন্যাকে প্রথম এই টিকা দেয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো এই টিকাটির ব্যাপারে যেন মানুষের মধ্যে আস্থা তৈরি হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় ইরানর স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি বলেছেন, ইরানের জনগণের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে, আমরা মানুষের শরীরে যে ইনজেকশন দেব, সেটিতে আমরা বিশ্বাস করি। যদি এখানে কোনও জটিলতা হয়, আমরা সবাই এবং আমাদের সবার পরিবার সেটা স্ব-ইচ্ছায় মেনে নেব। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোখবার বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান গণহারে এই টিকা তৈরি করতে পারবে।
মহামারি শুরু হওয়ার পর হতে ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় ১২ লাখ মানুষ।
উল্লেখ্য, ইরানের নেতারা বার বার অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা করোনাভাইরাসের টিকা আনতে পারছেন না।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











