নিঝুম দ্বীপের খেজুর রস-গুড় যাচ্ছে বিভিন্ন অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
গ্রামের প্রতিটি সড়কে সারি সারি খেজুর গাছ। গাছে লাগানো হাড়ি। রাতভর ফোঁটা ফোঁটা রস পড়ে ভর্তি হয় হাড়িগুলো। কুয়াশাচ্ছন্ন ভোরে সেই রস সংগ্রহ করছে গাছিরা। গাছিদের সঙ্গে থেকে পরিবারের শিশুরা এগিয়ে দিচ্ছে কলসি-হাড়িগুলো। গ্রামের চিরায়িত এই দৃশ্য নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে।
এখন শীতের মৌসুম হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা ছুটে আসছেন নিঝুম দ্বীপে। বনের হরিণ দেখার পাশাপাশি দ্বীপের বিভিন্ন খাবাররের স্বাদ গ্রহণ করছেন তারা। বিকেলে ঘুরতে আসা পর্যটকদের কাছে তাজা খেজুর রস খাওয়ার আগ্রহ অনেক।
নিঝুম দ্বীপের গাছি আবুল হাসেম জানান, প্রতিদিন বিকেলে ভ্রমণে আসা লোকজন রস খেতে আসে। বাড়ি থেকে গ্লাস এনে রাস্তায় দাঁড়িয়ে তাজা রস খাওয়ান পর্যটকদের। গাছের নিচে দাঁড়িয়ে তাজা রসের স্বাদ গ্রহণ করতে পেরে খুশি পর্যটকরা। কেউ কেউ কাঁচা রস চুলাই বসিয়ে একটু গরম করে নিয়ে যান।
গাছি হাসেম আরও জানান, প্রতি হাড়ি রস ৬০-৭০ টাকা করে বিক্রি করেন। এখন রসের কদর অনেক বেশি। রস দিয়ে পায়েস ও পিঠা তৈরি করতে লোকজন এসে বাড়ি থেকে নিয়ে যায়। শতাধিক গাছ কেটে প্রতিদিন এক শ হাড়ি রস পান। এর মধ্যে সকালে অর্ধেকের চেয়ে বেশি রস বিক্রি হয়ে যায়। বিক্রি হওয়ার পর যা থাকে তা দিয়ে গুড় তৈরি করেন। নিঝুম দ্বীপের গুড়ের অনেক সুনাম রয়েছে। বিক্রি করার জন্য বাজারে নেওয়া লাগে না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন বাড়ি থেকে এই গুড় কিনে নিয়ে যায়।
শুধু নিঝুম দ্বীপে নয়, এই দৃশ্য হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবকটি ইউনিয়নে। গাছিদের মধ্যে অনেকে বংশানুক্রমে এই পেশায় জড়িত। শীত এলে তারা নিজেদের গাছ ছাড়াও, বর্গা বাগে অন্যের গাছও কাটেন। বিকেলে স্থানীয় গ্রামীন হাটে নির্দিষ্ট একটি জায়গায় বসে গুড় বিক্রি করেন গাছিরা। স্থানীয় লোকজন এসে চিতল পিঠা খাওয়ার জন্য কিনে নিয়ে যান। শীতের সকালে নারকেল ও খেজুর গুড় দিয়ে চিতল পিঠা খাওয়া এই দ্বীপের শত বছরের ঐতিহ্য।
জাহাজমারা হাতিয়ার দক্ষিণাঞ্চলের সব চেয়ে বড় বাজার। এই বাজারের বনিক সমিতির সভাপতি জয়নাল মিয়া জানান, সপ্তাহে দু’দিন হাঁট বসে এই বাজারে। এতে প্রতি হাঁটে প্রায় ৪০-৫০ মন খেজুর গুড় বিক্রি হয়।
উপজেলার জাহাজমারা ইউনিয়নর আমতলি গ্রামের বাসিন্ধা আব্দুল কুদ্দুছ। গত ৩০ বছর ধরে তিনি খেজুর গাছ কেটে রস সংগ্রহের সঙ্গে জড়িত। কুদ্দুছ মিয়া জানান, দুই শতাধিক গাছ কেটে প্রতিদিন এক শ হাড়ি রস সংগ্রহ করে থাকেন। এতে দৈনিক ১৮-২০ কেজি গুড় তৈরি করতে পারেন। প্রতি কেজি গুড় স্থানীয় বাজারে বিক্রি করেন। গাছ কাটা, রস সংগ্রহ করা, হাড়ি পরিষ্কার ও চুলাই রস জ্বাল দেওয়া এসব কাজে পরিবারের দুই-তিনজন লোক নিয়োজিত থাকেন। খরচ বাদে ভালো লাভ হয় তাদের।
উপজেলা কৃষি অফিস জানায়, পরিসংখ্যান অনুযায়ী হাতিয়াতে ৩০ হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে। প্রতি হেক্টরে গাছ রয়েছে এক হাজার ৯৯টি। এক একটি গাছে মৌসুমে ১৬ কেজি করে গুড় পাওয়া যায়। তাতে বছরে হাতিয়াতে ৫২৭ টন গুড় পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ বলেন, খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি করা এই দ্বীপের জন্ম থেকে হয়ে আসছে। হাতিয়ার খেজুরের গুড় দেশের বিভিন্ন অঞ্চলে যায়। আগে হাতিয়ার সব কটি ইউনিয়নে খেজুর গাছ ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অনেক গাছ মরে গেছে। এখন নিঝুম দ্বীপসহ দক্ষিণাঞ্চলে বেশি দেখা যায়। তবে সরকারিভাবে এই লাভজনক গাছ লাগানোর চেষ্ঠা করা হচ্ছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



