ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৪:৪২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দাম কমছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ৭ জুন ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্যে শুল্ক ও কর হ্রাস-বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যেসব পণ্যের ওপর শুল্ক ও কর কমানোর প্রস্তাব করা হয়েছে, সেগুলোর দাম কমতে পারে।


আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের স্লোগান—‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’।


বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতি কমাতে প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পণ্যে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পণ্যগুলো হলো ধান, চাল, ডাল, আটা, ময়দা, লবণ, ভুট্টা, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফল। উৎসে কর কমানোর কারণে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম কমবে।


এছাড়া, শুল্ক ও করহার কমানোর কারণে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণসামগ্রী, সুইচ-সকেট, ইলেকট্রিক মোটর, মোটরসাইকেল, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসা খরচ, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর দাম কমতে পারে।