নিন্দা ও শোক জানিয়ে শেখ হাসিনাকে জাস্টিন ট্রুডোর ফোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা প্রাণে বেঁচে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে স্বস্তি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আজ সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী। এ সময় দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহবান জানান।
গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। এতে ৫০ জন নিহত হন।
এর মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে আন-নূর মসজিদে। এই মসজিদ থেকে কিছু দূরেই হ্যাগলি ওভাল মাঠে অনুশীলন করছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
হামলার সময় নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা। তামিমদের বহনকারী বাস মসজিদের কাছাকাছি যেতেই তারা জানতে পারেন, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। সে সময় তাদের সঙ্গে ছিল না কোনো নিরাপত্তা বাহিনীর গাড়ি, এমনকি ছিলেন না কোনও নিরাপত্তা কর্মকর্তাও।
মসজিদ থেকে দুজন নারীকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখেন তামিমরা। এ সময় ওই নারীরা জানান, মসজিদে হামলা হয়েছে। তখন দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর দ্রুত সেখান থেকে সরে পড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









