নিয়ন্ত্রণে গাবতলীর বস্তির আগুন: পুড়ল দেড়শো ঘর, দুটি বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গাবতলীর বস্তিতে লাগা আগুন। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।
ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
ছালেহ উদ্দিন বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে আসছে প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।
বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণই ছিল।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুইটার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। ধীরে ধীরে বাড়তে থাকে আগুন। পাশাপাশি কয়েকটি বস্তি থাকায় শেষে অন্য বস্তিতেও ছড়িয়ে যায় আগুন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







