নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি মহিলা পরিষদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
সংবিধানের আলোকে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিসহ একটি স্বাধীন, নিরপেক্ষ, সৎ দায়বদ্ধ, অসাম্প্রদায়িক ও জেন্ডার সংবেদনশীল নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রবিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ জাতীয় সংসদে পাশ হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ইতিমধ্যে ছয় সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের জন্য ১০ জনের একটি নামের তালিকা মহামান্য রাষ্ট্রপতির কাছে দাখিল করবেন যেখান থেকে ৫ জনের একটি নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপদি ঘোষণা করবেন।
বিবৃতিতে আরো বলা হয়, যোগ্যতা সম্পন্ন নারী বিচারবিভাগ, প্রশাসনসহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে দক্ষতা, সততা এবং স্বচ্ছতার সাথে কাজ করে বর্তমানে অবসরে আছেন। এছাড়াও অনেক যোগ্যতা সম্পন্ন নারী রাজনীতি, শিক্ষা এবং সামাজিক আন্দোলনের কাজে নিয়োজিত আছেন। সংগঠনটি বিবৃতিতে দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে অবশ্যই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর প্রতিনিধিত্ব থাকা উচিত বলে মন্তব্য করেছে। বিবৃতিতে নির্বাচন কমিশনারদের অবশ্যই জেন্ডার সংবেদনশীল এবং অসাম্প্রদায়িক চিন্তা চেতনার ধারক হতে হবে বলেও উল্লেখ করে তাদের অব্শ্যই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাশীল. দেশ প্রেমিক এবং এ দেশের মানুষের ও সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


