ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:২৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

নিরাপদ নগরী সূচকে দুই ধাপ এগুলো ঢাকা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিরাপদ নগরী সূচকে উন্নতি হয়েছে ঢাকার। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এবারের এই সূচকে ৫৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। মোট ৬০টি নগর নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর আগে ২০১৭ সালে সূচকে ঢাকার অবস্থান ছিল ৫৮।

সূচকে বাংলাদেশের পর আছে যথাক্রমে পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচি, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং নাইজেরিয়ার সবচেয়ে জনবহুল শহর লাগোস। অর্থাৎ, লাগোসই হলো বিশ্বের সবচেয়ে অনিরাপদ নগরী।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরী সূচকে শীর্ষস্থান আছে জাপানের শহর টোকিও। দ্বিতীয় এবং তৃতীয় নিরাপদ নগরী হিসেবে আছে সিঙ্গাপুর এবং ওসাকা। এছাড়া শীর্ষ পাঁচে থাকা বাকি দুটি দেশ হলো- আমস্টারডাম এবং সিডনি।

বিশ্বের ৬০টি নগরীর তালিকা দিয়ে সূচকে বলা হয়- ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

-জেডসি