নিরাপদ সড়কের দাবিতে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর ওয়ারীতে কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় ওয়ারীর জয়কালী মন্দিরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেয় কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেনস কলেজের শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি থেকে ৭ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-
- দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব সড়ক হত্যার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
- গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করতে হবে। যথাস্থানে ফুটওভার ব্রিজ অথবা জেব্রা ক্রসিং অথবা বিকল্প পারাপারের ব্যবস্থা করতে হবে।
- ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও সব অবৈধ যানবাহন চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।
- চালকের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
- ‘সড়ক পরিবহন আইন-২০১৮’র অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন করা এবং শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল থেকে সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে বাস চাপায় মারা যান এক নারী।
এছাড়া গতকাল বুধবার রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন সাবিনা ইয়াসমিন নামে আরেক নারী।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি









