ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন ভোটের দিন মেট্রোরেল চলবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি

নিরাপদ সড়কের দাবিতে আবারও সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজ শুক্রবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা সেতুর ওপরে সড়কে অবস্থান নিয়েছে তারা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

তবে শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সেজন্য ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি।ঘটনাস্থলে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।