নিরাপদ হেফাজতে শিশু শাওন: বাবা-মাকে খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় খুঁজে পাওয়া শাওন নামের চার বছরের এক শিশুর বাবা-মা বা অভিভাবককে খুঁজছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শিশুটি এখন ডিএমপির তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
মাসুদুর রহমান জানান, গত ১৩ অক্টোবর রমনা থানার মালিবাগ রেলগেট এলাকায় শিশুটিকে খুঁজে পায় থানা পুলিশ। সে তার বাবার নাম রিপন বলে জানায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় রমনা থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ হেফাজতে পাঠায়।
ডিএমপি সুত্রে জানা যায়, শাওনের বয়স ৩ থেকে ৪ বছর, গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল-সাদা রঙয়ের গেঞ্জি। এ বিষয়ে ১৩ অক্টোবর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শাওনকে চিনে থাকেন বা তার স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে তেজগাঁও থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার জানানোর অনুরোধ করছে ডিএমপি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









