নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
বছর কয়েক আগেও নির্ধারিত সময়ের পরে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। কিন্তু সময়ের বদলে এখন যাত্রী নয়, ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আনা হচ্ছে ট্রেন রেক। ট্রেনের সিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুক্রবার (২৮ মার্চ) দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে চিত্র দেখা গেছে।
স্টেশন ঘুরে আরও দেখা যায়, স্টেশনের প্রতিটি প্লাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনোটাতে আবার অতিরিক্ত রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতটা সময় মেনে ট্রেন চলতে গত বছর কিছুটা দেখলেও আগে কখনও দেখিনি। আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। শিডিউল বিপর্যয়ে মানুষের ঈদযাত্রা হতো দুর্বিষহ। ট্রেনে এবারে ঈদ যাচ্ছে অনেকটা স্বস্তিতে। জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, টিকিট সংগ্রহ করতে অনেকটা বেগ পেতে হলেও প্লাটফর্মে এসে ট্রেন পেতে কোনো বেগ পেতে হয়নি। নির্ধারিত সময় ৩০ মিনিটে আগে এসেও দেখলাম ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া আছে। গতকাল আমার দুজন বন্ধুরা গেছে, ওরাও জানিয়েছে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। ঈদের এমন ট্রেন যাত্রাটা বেশ ভালোই লাগছে।
সাড়ে ১০টার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধরতে সকাল ৯টার সময়ই প্লাটফর্মে এসে হাজির তানভীর আহমেদ। জানতে চাইলে তিনি বলেন, আগে দেখেছি ঈদের সময় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠলেও মানুষের ভিড়ে নিজের আসনে যাওয়া যায় না। ঈদের সময় যাতে এরকম ঝামেলা না হয় এই জন্যই আগেভাগে স্টেশনে আসা। স্টেশনের প্লাটফর্মে ট্রেন দিয়েছে সাড়ে ৯টার সময়। ট্রেন সাড়ে দশটায় ছেড়ে যাবে। ট্রেনে এখনও তেমন ভিড় দেখছি না। বেশ আনন্দ লাগছে। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়েছে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











